উদ্দীপকে মি. হাবিব সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্বে অবহেলা করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. হাবিব সমাজের সরকার পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করছেন। ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। উদ্দীপকের মি. হাবিব খুলনা শহরের বাসিন্দা। তিনি সেখানে একটি পলিথিনের কারখানা চালু করেন। কিন্তু বর্তমান সরকার পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করেছেন। এক্ষেত্রে মি. হাবিব সরকারের নিয়ম নীতি না মেনে ব্যবসায় পরিচালনা করছেন, যা সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালনের পরিপন্থি। তাই বলা যায়, উদ্দীপকে মি.হাবিব সমাজের সরকার পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. হাবিব সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্বে অবহেলা করেছেন? …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর