“গণসচেতনতাই পারে পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে” উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: "গণসচেতনতাই পারে পলিথিনের উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে"- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। পলিথিন উৎপাদন ও ব্যবহার পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে। এর ব্যবহারে মাটি দূষণ হয় এবং ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে। পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায়। তাই সরকার এর উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে আইন প্রণয়ন করে। এরূপ আইন বাস্তবায়নে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকের মি. হাবিব খুলনা শহরের বাসিন্দা। তিনি সেখানে একটি পলিথিনের কারখানা চালু করেন। কিন্তু বর্তমান সরকার পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করেছেন। এ অবস্থা থেকে পরিবেশকে রক্ষা করতে সরকার জেল জরিমানা আইন প্রণয়ন করেছেন এবং গণসচেতনতা বৃদ্ধির চেষ্টা করছেন। পলিথিনের উৎপাদন ও ব্যবহার সরকার আইন প্রণয়ন করে বন্ধ করতে চাচ্ছে। কিন্তু সরকার চাইলেই আইনের যথাযথ বাস্তবায়ন সম্ভব হয় না। এজন্য জনগণকেও সচেতন হতে হয়। তাই এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের উচিত বিভিন্ন গণমাধ্যমে পলিথিনের ক্ষতিকারক দিক নিয়ে প্রচারণা চালানো। ফলে সবাই পলিথিনের বিরুদ্ধে কথা বলবে এবং জনসচেতনতা তৈরি হয়ে এর উৎপাদন ও ব্যবহার বন্ধ হবে। তাই আমি মনে করি, গণসচেতনতাই পারে পলিথিনের ব্যবহার ও উৎপাদন বন্ধ করতে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“গণসচেতনতাই পারে পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে” উদ্দীপকের আলোকে…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর