উদ্দীপকে একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে একমালিকানা ব্যবসায়ের সহজ গঠন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। একমালিকানা ব্যবসায়ের মালিক থাকে একজন। একক মালিক ইচ্ছা করলে সীমিত মূলধন নিয়ে সহজেই এ ব্যবসায় গঠন করতে পারে। এক্ষেত্রে আইনের কোনো ঝামেলা তাকে পোহাতে হয় না। উদ্দীপকের মি. আযম নোয়াখালী থেকে এসে তার চাচাতো ভাইয়ের সুবাদে দিনাজপুরে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে একটি ঔষধের ব্যবসা শুরু করেন। তার এই ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়ের অনুরূপ। এরূপ ব্যবসা গঠনে তাকে কোনো আইনের ঝামেলা পোহাতে হয়নি। স্বল্প পুঁজি নিয়ে খুব সহজেই তিনি ব্যবসায়টি গঠন করেন। তাই বলা যায়, উদ্দীপকে একমালিকানা ব্যবসায়ের সহজ গঠন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর