মি. আযম কর্তৃক ফ্রান্সিসের দাবি প্রত্যাখ্যানের মূল কারণ বিশ্লেষণ কর।
উত্তর: ফ্রান্সিস শুধু মি. আযমের ব্যবসায়ের একজন কর্মী, মালিক নয়। তাই মি. আযম ফ্রান্সিসের দাবি প্রত্যাখ্যান করেন। একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। একমালিকানা ব্যবসায়ের মালিক থাকে একজন। আর অন্য যারা ব্যবসায়ে তাকে সহযোগিতা করে তারা শুধু ব্যবসায়ের কর্মী, অংশীদার নয়। উদ্দীপকের মি. আযম নোয়াখালী থেকে এসে তার চাচাতো ভাইয়ের সুবাদে দিনাজপুরে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে একটি ঔষধের ব্যবসা - শুরু করেন। দোকানে ক্রেতার ব্যাপক সাড়া পাওয়াতে তার একার পক্ষে ব্যবসায়টি পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। এমতাবস্থায় তার চাচাতো ভাই ফ্রান্সিসকে ১০ হাজার টাকা বেতনে নিয়োগ দেন।কিছুদিন পর ব্যবসায়ে পর্যাপ্ত মুনাফা হলে ফ্রান্সিস মুনাফার অংশ দাবি করেন। কিন্তু মি. আযম তা প্রত্যাখ্যান করে। উদ্দীপকে ফ্রান্সিস শুধু একজন কর্মী, অংশীদার নয়। সে কেবল প্রতিষ্ঠান থেকে বেতন পাবে, মুনাফার অংশ নয়। সে কখনই মুনাফার অংশ পাওয়ার জন্য দাবি করতে পারবে না। এসব কারণেই মি. আযম ফ্রান্সিসকে মুনাফার অর্থ দিতে অস্বীকৃতি জানান। তাই আমি মনে করি, মি. আযম কর্তৃক ফ্রান্সিসের দাবি প্রত্যাখ্যান করা সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মি. আযম কর্তৃক ফ্রান্সিসের দাবি প্রত্যাখ্যানের মূল কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর