উদ্দীপকে গৃহীত সিদ্ধান্তটি কি সঠিক ছিল? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লি. কোম্পানি, তাদের শেয়ার বিক্রয়ের সিদ্ধান্তটি সঠিক ছিল না। যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন, যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লি. কোম্পানি বলে। এরূপ কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর পরই কাজ শুরু করে দেয়। তবে এরা বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না। উদ্দীপকে হিমেল ও তার ৫ বন্ধু মিলে যমুনা পোলট্রি ফার্ম নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করেন। অনেক বছর যাবৎ তারা প্রতিষ্ঠানটি সফলতার সাথে চালিয়ে আসছিলেন। কিন্তু অর্থসংস্থানের জন্য তারা জনসাধারণের কাছ থেকে ৭ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নেন। উদ্দীপকের কোম্পানিটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। কিন্তু কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর পরই কাজ শুরু করতে পারলেও বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রয়ের সিদ্ধান্তটি সঠিক ছিল না।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে গৃহীত সিদ্ধান্তটি কি সঠিক ছিল? তোমার মতামত দাও।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর