নাইমের ব্যবসায়টি কোন বৈশিষ্ট্যের কারণে বন্ধ করে দেওয়া সহজ হয়েছে?
উত্তর: নাইমের ব্যবসায়টি হলো একমালিকানা ব্যবসায়, উক্ত ব্যবসায়ের অনিশ্চিত স্থায়িত্ব বৈশিষ্ট্যের কারণে বন্ধ করে দেওয়া সহজ হয়েছে। অনিশ্চিত স্থায়িত্ব বলতে যেকোনো সময় ব্যবসায় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাকে বোঝায়। একমালিকানা ব্যবসায় গড়ে তুলতে আইনের কোনো ঝামেলা পোহাতে হয় না এবং বন্ধ করতেও আইনের আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। স্বল্প পুঁজির এই. ব্যবসায়টির অনিশ্চিত স্থায়িত্বের কারণে মালিক ইচ্ছা করলেই যেকোনো সময় বন্ধ করে দিতে পারে। উদ্দীপকে নাইম, রানা, রঞ্জু ও মাহমুদুল সবসময় একসাথে চলাফেরা করে। তারা সকলে মিলে একটি রেডিমেড পোশাকের ব্যবসা শুরু করে। এদের মধ্যে নাইমের আগে থেকেই নিজস্ব পোশাকের ব্যবসা ছিল। অধিক লাভের আশায় তারা সকলে মিলে ব্যবসায়ের যাবতীয় বিষয় সমঝোতার ভিত্তিতে দলিলাকারে লিপিবদ্ধ করে ও নিবন্ধন করে। অতঃপর ব্যবসায়ের পরিধি বেড়ে যাওয়ায় নাইম তার নিজস্ব ব্যবসায়টি বন্ধ করে দেয়। এক্ষেত্রে একমালিকানা ব্যবসায়ের অনিশ্চিত স্থায়িত্বের বৈশিষ্ট্যটি বিদ্যমান থাকায় নাইমের ব্যবসায়টি বন্ধ করে দেওয়া সহজ হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
নাইমের ব্যবসায়টি কোন বৈশিষ্ট্যের কারণে বন্ধ করে দেওয়া সহজ হয়েছে?
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর