উদ্দীপকের ৪ জনের দ্বারা পরিচালিত ব্যবসায়টি দলিলাকারে লিপিবদ্ধ ও নিবন্ধন করার পেছনে কোন কারণ রয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের ৪ জনের দ্বারা পরিচালিত ব্যবসায়টি হলো অংশীদারি ব্যবসায়, উক্ত ব্যবসায়টি দলিলাকারে লিপিবদ্ধ ও নিবন্ধন করার পেছনে আইনগত অধিকার পাওয়ার কারণ রয়েছে। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে নিবন্ধকের অফিসে ব্যবসায়ের নাম ও চুক্তিপত্র নিবন্ধন করাকে বোঝায়। উক্ত নিবন্ধন অংশীদারি আইনে বাধ্যতামূলক করা না হলেও ভবিষ্যৎ আইনগত সুযোগ-সুবিধা পাওয়ার জন্য নিবন্ধন করাটাই উত্তম। উদ্দীপকের নাইম, রানা, রঞ্জু ও মাহমুদুল সবসময় একসাথে চলাফেরা করে। তারা সকলে মিলে একটি রেডিমেড পোশাকের ব্যবসা শুরু করে। অধিক লাভের আশায় তারা সকলে মিলে ব্যবসায়ের যাবতীয় বিষয় সমঝোতার ভিত্তিতে দলিলাকারে লিপিবদ্ধ করে অর্থাৎ চুক্তিপত্র তৈরি করে ও নিবন্ধন করে। উক্ত চুক্তিপত্রটি নিবন্ধনের ফলে তারা ভবিষ্যতে আইনগত বিভিন্ন সুবিধা ভোগ করবে। উদ্দীপকের নাইম, রানা, রঞ্জু ও মাহমুদুল ৪ জনে মিলে একটি অংশীদারি ব্যবসায় গঠন করে। উক্ত ব্যবসায়ের মূল দলিলকে চুক্তিপত্র: বলে। উক্ত চুক্তিপত্র নিবন্ধন করা না থাকলে ভবিষ্যতে আইনগত কোনো সুযোগ-সুবিধা অর্থাৎ পাওনা টাকা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করা যায় না। অথচ নিবন্ধন করা থাকলে। মামলা দায়ের করে পাওনা টাকা আদায় করা সহজ হয়। তাই আমি মনে করি আইনগত সুবিধা পাওয়ার জন্যই উদ্দীপকের চার বন্ধু তাদের ব্যবসায়টি দলিলাকারে লিপিবদ্ধ ও নিবন্ধন করে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ৪ জনের দ্বারা পরিচালিত ব্যবসায়টি দলিলাকারে লিপিবদ্ধ ও নিব…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর