জনাব সুমনের দ্বিতীয় পর্যায়ের কাজগুলো দ্বারা 'ব্যবসায় কীভাবে সুবিধা পেতে পারে? মতামত দাও।
উত্তর: মি. সুমন তার দ্বিতীয় পর্যায়ের কাজ অর্থাৎ সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে ব্যবসায়ে সুবিধা পেতে পারেন। ব্যবসায়ে সমাজ ও সমাজের মানুষগুলো যে সহযোগিতা করে থাকে তার বিপরীতে সমাজের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সাধারণ সম্প্রদায়ের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। এই দায়িত্বগুলোর মধ্যে রয়েছে- জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো; এলাকায় স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাস স্থাপন; গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাট সুবিধা প্রদান ইত্যাদি। উদ্দীপকের মি. সুমন একজন ব্যবসায়ী। তিনি শীতকালে শীতার্তদের মাঝে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অনুষ্ঠানে আর্থিক সাহায্য প্রদান করে থাকেন। মি. সুমনের এসব কর্মকাণ্ড সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনের মধ্যে পড়ে। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। তাই সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। যে ব্যবসায় এরূপ অভাব পূরণে ব্যর্থ হয়, সেই ব্যবসায়ীর পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই বর্তমানে মুনাফা অর্জনের সঙ্গে সঙ্গে ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষগুলোর প্রতিও দায়িত্ব পালন করতে হয়। উদ্দীপকের মি. সুমনও তাই মুনাফা অর্জনের পাশাপাশি সাধারণ সম্প্রদায়ের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করছেন। এতে করে সমাজের নিকট তার প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে এবং তিনি ব্যবসায়ে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব সুমনের দ্বিতীয় পর্যায়ের কাজগুলো দ্বারা 'ব্যবসায় কীভাবে সুবিধা …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর