উদ্দীপকে বর্ণিত মঞ্জুআরা ব্যবসায় পরিবেশের কোন উপাদান বিবেচনায় এনে ব্যবসায় শুরু করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মঞ্জুআরা ব্যবসায় পরিবেশের প্রাকৃতিক উপাদান বিবেচনায় এনে ব্যবসায় শুরু করেন। কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এসব উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। এ ধরনের উপাদান মানুষ যেমন তৈরিও করতে পারে না তেমনি এর ব্যাপক পরিবর্তনও মানুষ ঘটাতে পারে না। উদ্দীপকে মঞ্জুআরা একজন গৃহিণী। তার এলাকায় পর্যাপ্ত পরিমাণে কাঁচা ফলমূল পাওয়া যায়। তিনি বাসায় বসেই বিভিন্ন ধরনের ফল, যেমন- আম, জলপাই ও বরইয়ের আচার তৈরি করেন এবং সেগুলো বিভিন্ন দোকান ও সুপারসপে সরবরাহ করেন। মঞ্জুআরা আচার তৈরিতে যে উপাদানগুলো বিবেচনা করেছেন, তা প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত মঞ্জুআরা ব্যবসায় পরিবেশের প্রাকৃতিক উপাদান বিবেচনায় এনে ব্যবসায় শুরু করেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মঞ্জুআরা ব্যবসায় পরিবেশের কোন উপাদান বিবেচনায় এনে ব…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর