মঞ্জুআরার ব্যবসায়ে প্রযুক্তিগত পরিবেশের উপাদানের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: মঞ্জুআরার ব্যবসায়ে প্রযুক্তিগত পরিবেশের উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে। এ প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়ের ধারা ও গতি-প্রকৃতিকে আধুনিক করে তুলতে পারে। আর এর ফলেই কম খরচে উন্নতমানের পণ্য ও সেবা উৎপাদন ও বাজারজাতকরণ করা সম্ভব। উদ্দীপকে মঞ্জুআরা একজন গৃহিণী। তার এলাকায় পর্যাপ্ত পরিমাণে কাঁচা ফলমূল পাওয়া যায়। তিনি বাসায় বসেই বিভিন্ন ধরনের ফল, যেমন- আম, জলপাই ও বরইয়ের আচার তৈরি করেন এবং সেগুলো বিভিন্ন দোকান ও সুপারসপে সরবরাহ করেন। অল্প দিনের মধ্যেই তিনি ব্যাপক পরিচিতি পান। তাই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনেও তার পণ্যের প্রচারের কথা ভাবছেন। পণ্য প্রচার বা অনলাইন বিক্রয়ে ব্যবহৃত ওয়েবসাইট ও ফেসবুক: প্রযুক্তিগত পরিবেশের উপাদান। এরূপ বিক্রয় পদ্ধতিতে শুধু যে দেশের মানুষ তার উৎপাদিত সামগ্রী সম্পর্কে অবহিত হবে এমন নয়; বরং সারা বিশ্ব জানতে পারবে। এতে বিক্রয়ের পরিমাণ অনেকগুণ বেড়ে যাবে বলে আশা করা যায়। এর ফলে তিনি আর্থিকভাবে বেশ লাভবান হবেন। সুতরাং, মঞ্জুআরার ব্যবসায়ে প্রযুক্তিগত পরিবেশের উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মঞ্জুআরার ব্যবসায়ে প্রযুক্তিগত পরিবেশের উপাদানের গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর