উদ্দীপকের আলু সংরক্ষণের কাজটি ব্যবসায়ে যে ধরনের উপযোগ সৃষ্টি করে তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আলু সংরক্ষণের কাজটি ব্যবসায়ের সময়গত উপযোগ সৃষ্টি করে। কোনো দ্রব্য এক সময় হতে অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। বিপণনকারী উৎপাদকের উৎপাদিত পণ্য নিজ উদ্যোগে সংরক্ষণ বা গুদামজাতকরণ করে সময়গত উপযোগ সৃষ্টি করে। ফলে ভোক্তাদের চাহিদা অনুসারে সঠিক সময়ে গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ করা সম্ভব হয়। উদ্দীপকের মি. কামাল একজন আলু ব্যবসায়ী। তিনি দাউদকান্দির স্থানীয় কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করে নিজস্ব গাড়ির মাধ্যমে ঢাকায় সরবরাহ করেন। এতে তার ভালো মুনাফা হয়। এছাড়াও তিনি শীতকালে কম দামে আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করেন। এভাবে তিনি তার ব্যবসায় সফলতা লাভ করে চলেছেন। মি. কামাল সংরক্ষণমূলক ব্যবস্থাটি গুদামজাতকরণ কাজের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে আলু সংরক্ষণ করে রাখা যায়। ফলে 'জনগণের চাহিদা মোতাবেক আলু সরবরাহ করা যায়। এতে একদিকে যেমন প্রতিষ্ঠান লাভবান হয় অন্যদিকে জনগণেরও চাহিদা পূরণ হয়। তাই আমি মনে করি, মি. কামালের আলু সংরক্ষণের কাজটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি সময়গত উপযোগ সৃষ্টি করে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলু সংরক্ষণের কাজটি ব্যবসায়ে যে ধরনের উপযোগ সৃষ্টি করে তা…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর