প্রাকৃতিক পরিবেশের উপাদান বিবেচনায় জনাব সোহাগ দুবলার চরে ব্যবসায় শুরু করেন।
কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে।
উদ্দীপকের জনাব সোহাগ বছরের ৩ মাস সুন্দরবনের দুবলার চরে অবস্থান করে মাছ শিকার করেন। অতঃপর তিনি 'সেই মাছ প্রক্রিয়াজাত করে শুঁটকিতে রূপান্তর করেন এবং সারাদেশে বাজারজাত করেন। সুন্দরবনের দুবলার চর প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, প্রাকৃতিক পরিবেশের উপাদান বিবেচনায় জনাব সোহাগ দুবলার চরে ব্যবসায় শুরু করেন।