ব্যবসায় প্রতিষ্ঠার সামাজিক পরিবেশ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
উত্তর: সমাজের মানুষের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা, রীতিনীতি, আইন-কানুন, শিক্ষা-সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস প্রভৃতির ওপর ব্যবসায়ের উন্নতি ও অবনতি ব্যাপক প্রভাবিত হয় বিধায় ব্যবসায় প্রতিষ্ঠায় সামাজিক পরিবেশ গুরুত্বপূর্ণ। সামাজিক পরিবেশের উপাদানগুলো মূলত মানুষের সৃষ্টি এবং মানুষের কার্যক্রম দ্বারা প্রবর্তিত হয়। একটি দেশের ব্যবসায় প্রতিষ্ঠান সেই দেশের অনুকূল সামাজিক পরিবেশের উপাদানগুলো ব্যবসায়-বাণিজ্যকে প্রভাবিত করে। প্রতিকূল সামাজিক পরিবেশে ব্যবসায় স্থাপন করে সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই ব্যবসায় প্রতিষ্ঠায় অনুকূল সামাজিক পরিবেশের প্রয়োজন হয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ব্যবসায় প্রতিষ্ঠার সামাজিক পরিবেশ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর