ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব সোহাগের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব সোহাগ ব্যবসায়ের * পর্যায়িতকরণ কাজটি গ্রহণ করতে পারেন। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এটি ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা পর্যায়িতকরণের মাধ্যমেই মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপ লাভকরে। প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়। উদ্দীপকের জনাব সোহাগ বছরের ৩ মাস সুন্দরবনের দুবলার চরে অবস্থান করে মাছ শিকার করেন। অতঃপর তিনি সেই মাছ প্রক্রিয়াজাত করে শুঁটকিতে রূপান্তর করেন এবং সারাদেশে বাজারজাত করেন। বাজারে তার পণ্যের অনেক সুনাম রয়েছে। কিন্তু পণ্যগুলোর ওজন ও আকার সুনির্দিষ্ট না থাকায় ক্রেতারা মাঝে মধ্যে তারা পণ্য কিনতে সমস্যার সম্মুখীন হন। ব্যবসায়ের ক্ষেত্রে পর্যায়িতকরণের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে পণ্যসামগ্রীকে বিভিন্ন ভাগে (যেমন- ছোট, মাঝারি ও বড় ইত্যাদি) ভাগ করা হয় এবং এ ধরনের ভাগের পর পণ্যের মূল্য ভিন্ন ধরনের হয়ে থাকে। এর ফলে বাজারে অবস্থানরত বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য পণ্য ক্রয় করা সহজ হয়। এতে প্রতিষ্ঠানের বিক্রয় বেড়ে যায় এবং ক্রেতাসন্তুষ্টি অর্জিত হয়, যা ব্যবসায়ীকে সফল ব্যবসায়ীতে পরিণত করে। তাই আমি মনে করি, ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব সোহাগ ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজটি গ্রহণ করতে পারেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ক্রেতাদের সমস্যা সমাধানে জনাব সোহাগের করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর