উদ্দীপকের মি. কামালের ঢাকায় আলু সরবরাহের কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. কামালের ঢাকায় আলু সরবরাহের কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্গত। শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যসমষ্টিকে বাণিজ্য বলে। বাণিজ্য ব্যবসায়ের বণ্টনকারী শাখা এবং ব্যক্তিগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। এর মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয় বিধায় বাণিজ্যকে ব্যবসায়ের বণ্টনকারী শাখা বলা হয়। উদ্দীপকের মি. কামাল একজন আলু ব্যবসায়ী। তিনি দাউদকান্দির স্থানীয় কৃষকদের কাছ থেকে আলু ক্রয় করে নিজস্ব গাড়ির মাধ্যমে ঢাকায় সরবরাহ করেন। এতে তার ভালো মুনাফা হয়। উক্ত সরবরাহজনিত কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. কামালের ঢাকায় আলু সরবরাহের কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্গত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. কামালের ঢাকায় আলু সরবরাহের কাজটি ব্যবসায়ের কোন শাখার …
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর