উদ্দীপকের জনাব মুকুলের সমস্যা সমাধানে করণীয় সুপারিশ কর।
উত্তর: উদ্দীপকে জনাব মুকুলের সমস্যা সমাধানে ব্যাংক ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেকোনো ব্যবসায় স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ঋণ। গ্রাহকগণ নির্দিষ্ট জামানতের বিনিময়ে ব্যাংক হতে যে অর্থ সংগ্রহ করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসায় স্থাপন করা যায় অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও ব্যাংক ঋণকে কাজে লাগানো যায়। উদ্দীপকের জনাব মুকুল দিনাজপুরে একটি রাইস মিল স্থাপন করেন। দীর্ঘ অভিজ্ঞতা এবং সততার কারণে তার ব্যবসায় প্রতিষ্ঠানটি সফলতার মুখ দেখছে। কিন্তু তিনি কাঙ্ক্ষিত মাত্রায় মুনাফা অর্জন করতে পারছেন না। এজন্য নতুন অটো রাইস মেশিন স্থাপনের বিকল্প নেই। কিন্তু অটো রাইস মিলের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা তার কাছে নেই। অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্যের ব্যবসায় করতে হলে অর্থের প্রয়োজন। ব্যবসায় পরিচালনা করার জন্যও অর্থের প্রয়োজন। আবার ব্যবসায় সম্প্রসারণ করার জন্যও অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে জনাব মুকুলের সমস্যা সমাধানে ব্যাংক ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব মুকুলের সমস্যা সমাধানে করণীয় সুপারিশ কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর