উদ্দীপকের প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করার জন্য করণীয় সুপারিশ কর।
উত্তর: উদ্দীপকের কোম্পানিটির শেয়ার বিক্রির জন্য কোম্পানিটিকে প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করা উচিত। যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। নিবন্ধনপত্র পেলেও পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারে না। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। উদ্দীপকের মি. শাকিল তাঁর পাঁচ বন্ধুকে নিয়ে কুমিল্লায় 'বিডি ফার্নিচার' নামে একটি কারখানা গড়ে তোলেন। তাদের প্রাথমিক মূলধন ৮ কোটি টাকা। সকলের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি দ্রুত সফলতার মুখ দেখে। পরবর্তীতে তারা প্রতিষ্ঠানটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। এজন্য তারা ব্যাংক ঋণ নেওয়ার পরিবর্তে জনগণের মাঝে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে চায়। উদ্দীপকের কোম্পানিটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না। শেয়ার বিক্রয় করতে হলে তাকে প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় বাজারে শেয়ার বিক্রয় করতে গিয়ে ঝামেলার সম্মুখীন হয়। এমতাবস্থায় আমি মনে করি, শেয়ার বিক্রয়ের ঝামেলা এড়ানোর জন্য উদ্দীপকের প্রাইভেট লিমিটেড কোম্পানিটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত করা উচিত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করার জন্য…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর