উদ্দীপকের জনাব জসিম কোন ধরনের ব্যবসায় সংগঠন পরিচালনা করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব জসিম একমালিকানা ব্যবসায় সংগঠন পরিচালনা করছেন। যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়। উদ্দীপকের জনাব জসিম অল্প পুঁজি নিয়ে মুড়ির ব্যবসায় শুরু করেন। তিনি গ্রামের বাজার থেকে চাল সংগ্রহ করে বাড়িতে মুড়ি তৈরি করে ভোক্তাদের কাছে সরবরাহ করেন। অল্প দিনেই তিনি ব্যবসায়ে সফলতা অর্জন করেন। উক্ত বৈশিষ্ট্যগুলো একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব জসিম একমালিকানা ব্যবসায় সংগঠন পরিচালনা করছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব জসিম কোন ধরনের ব্যবসায় সংগঠন পরিচালনা করেছেন? ব্যাখ্…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর