উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ের সাফল্যের মূল কারণ সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যই উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ের সাফল্যের মূল কারণ। একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বলতে মালিকের সাথে গ্রাহকের সরাসরি সম্পর্ককে বোঝায়। একমালিকানা ব্যবসায়ের পরিসর ছোট হওয়ায় মালিকের সাথে গ্রাহকের সরাসরি সম্পর্ক গড়ে উঠে। এতে ব্যবসায়ের সফলতার সম্ভাবনা বেশি থাকে। উদ্দীপকের জনাব জসিম অল্প পুঁজি নিয়ে মুড়ির ব্যবসায় শুরু করেন। তিনি গ্রামের বাজার থেকে চাল সংগ্রহ করে বাড়িতে মুড়ি তৈরি করে ভোক্তাদের কাছে সরবরাহ করেন। অল্প দিনেই তিনি ব্যবসায়ে সফলতা অর্জন করেন। এতে তিনি অনুপ্রাণিত হয়ে ব্যবসায়টি সম্প্রসারণের চিন্তা করছেন। একমালিকানা ব্যবসায় একটি জনপ্রিয় ব্যবসায়। শুধু মালিকের ইচ্ছা এবং সামান্য পরিমাণ মূলধন থাকলেই এ ধরনের ব্যবসায় খুব সহজেই গঠন করা যায়। মালিক একা এই ব্যবসায় পরিচালনা করে বিধায় গ্রাহকের সাথে তার সরাসরি সম্পর্ক গড়ে ওঠে। এতে তিনি গ্রাহকদের সুবিধা অসুবিধা বিবেচনা করে ব্যবসায় 'পরিচালনা করতে -পারেন এবং সহজেই ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারেন। তাই আমি মনে করি, একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যই উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ের সাফল্যের মূল কারণ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ের সাফল্যের মূল কারণ সম্পর্কে তোমার মতামত দাও।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর