উদ্দীপকের জনাব রাসেলের বৈদেশিক মুদ্রা অর্জনের পেছনে পরিবেশের যে বিশেষ উপাদান সহায়ক হিসেবে কাজ করেছে তা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব রাসেলের বৈদেশিক মুদ্রা অর্জনের পেছনে প্রযুক্তিগত পরিবেশ সহায়ক হিসেবে কাজ করেছে। কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ, প্রযুক্তির আমদানির সুযোগ ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠেছে তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প-বাণিজ্যসহ যাবতীয় কর্মকাণ্ডই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে। উদ্দীপকের জনাব রাসেল সিলেটে থাকেন। তিনি শ্রমিকের সহজলভ্যতার কারণে পঞ্চগড়ে জমি কিনে ৫টি চা বাগান প্রতিষ্ঠা করেন। স্থানীয় পদ্ধতি ও পুরনো প্রযুক্তি ব্যবহারের কারণে তার চা এর মান ততটা ভালো হয় না। এতে মুনাফাও কম হয়। এমতাবস্থায় তিনি তার বন্ধুর পরামর্শে আধুনিক মেশিন স্থাপনের মাধ্যমে চা এর গুণগত মান বৃদ্ধি করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার প্রযুক্তিগত পরিবেশের উপাদান। উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করলে উৎপাদনে নতুনত্ব আনা যায় এবং উৎপাদিত পণ্যের মান ভালো হয়। উদ্দীপকের জনাব রাসেলও তাই উন্নত প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদন বৃদ্ধি করছেন এবং উন্নতমানের পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। তাই আমি মনে করি, জনাব রাসেলের বৈদেশিক মুদ্রার্জনের পেছনে প্রযুক্তিগত পরিবেশ সহায়ক হিসেবে কাজ করেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব রাসেলের বৈদেশিক মুদ্রা অর্জনের পেছনে পরিবেশের যে বিশ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর