ব্যবসায়ে অসীম দায় বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: বিনিয়োগকৃত মূলধনের বাইরেও ব্যক্তিগত দায় সৃষ্টি হওয়াকে অসীম দায় বলে। একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম। ব্যবসায়ের দেনার জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তি ক্ষেত্রবিশেষে দায়বদ্ধ থাকে। বিনিয়োগকৃত মূলধন দ্বারা দায় পরিশোধ না হলে মালিকের ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে দেনা শোধ করতে হয়। একমালিকানা ব্যবসায়ে মালিক যেমন একা সমস্ত মুনাফা ভোগ 'করে ঠিক তেমনি সমস্ত দায় তাকেই বহন করতে হয়। তাই একমালিকানা ব্যবসায়ের দায় অসীম হয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
ব্যবসায়ে অসীম দায় বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর