উদ্দীপকের ব্যবসায়ে রনি কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ব্যবসায়ে রনি কর্মী অংশীদার। যে অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে। এ ধরনের অংশীদার মূলত নিজের শ্রম, মেধা ও দক্ষতাকে পুঁজি হিসেবে বিনিয়োগ করে। চুক্তি অনুযায়ী এ ধরনের অংশীদার অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসায়ের লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহন করে। উদ্দীপকে সানি ও রনি সমঝোতার ভিত্তিতে একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে এর নিবন্ধন করিয়ে নেন। শর্ত মোতাবেক রনি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করবেন না। এক্ষেত্রে যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ না করেও শুধু তার শ্রম দেয় তাকে কর্মী অংশীদার বলে। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়ে রনি কর্মী অংশীদার।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায়ে রনি কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর