উদ্দীপকের সানি ও রনি পাওনা আদায়ে সক্ষম হবে কিনা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: নিবন্ধন থাকার কারণে সানি ও রনি পাওনা আদায়ে সক্ষম হবে যেটি যৌক্তিক। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত অংশীদারি নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে বোঝায়। তবে প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে এর চুক্তিপত্রের নিবন্ধনকে বোঝায়। যদিও অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা ভোগ করার জন্য নিবন্ধন করাটাই উত্তম। উদ্দীপকের সানি ও রনি সমঝোতার ভিত্তিতে একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে এর নিবন্ধন করিয়ে নেন। শর্ত মোতাবেক রনি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করবেন না। তাদের ব্যবসায়টি বেশ উন্নতি লাভ করলেও একজন দেনাদারের কাছ থেকে ৫,০০০ টাকা পাওনা আদায় করতে পারছে না। এমতাবস্থায় তারা আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ দাবি-দাওয়া আদায়ে সুবিধা পেতে হলে নিবন্ধন করাটাই উত্তম। কারণ নিবন্ধন করা থাকলে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা যায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটির নিবন্ধন করা ছিল। তাই সানি ও রনি পাওনা আদায়ের জন্য আইনের আশ্রয় নিয়ে পাওনা টাকা আদায় করতে সক্ষম হবেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সানি ও রনি পাওনা আদায়ে সক্ষম হবে কিনা? তোমার উত্তরের সপক্…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর