উদ্দীপকের কোম্পানির সভায় স্বর্ণার অংশগ্রহণ করতে না পারার কারণের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের কোম্পানি থেকে স্বর্ণা অগ্রাধিকার শেয়ার ক্রয় করেন, যে কারণে তিনি সভায় অংশগ্রহণ করতে পারেননি। যে শেয়ারের মালিকগণ কোম্পানির লভ্যাংশ বণ্টন ও বিলোপসাধনকালীন মূলধন ফেরতে অন্যান্য শেয়ার মালিকগণের চেয়ে বেশি অগ্রাধিকার পেয়ে থাকে তাকেই অগ্রাধিকারযুক্ত শেয়ার বলে। এরূপ শেয়ারমালিকদের লভ্যাংশ সর্বপ্রথম দেওয়া হয় এবং কোম্পানির অবসান হলেও প্রথমে এদের মূলধন ফেরত দেওয়া হয়। উদ্দীপকের 'গোমতি লিমিটেড' একটি স্বনামধন্য কোম্পানি। স্বর্ণা ও স্বপ্না উভয়ে ঐ কোম্পানির শেয়ারহোল্ডার। এদের মধ্যে স্বর্ণার নিকট ৩,০০,০০০ টাকার শেয়ার রয়েছে। কিন্তু তিনি প্রতিবছর নির্দিষ্ট হারে লভ্যাংশ পান। বর্তমানে প্রতিষ্ঠানটি সম্প্রসারণের জন্য একটি সভা আহ্বান করা হয়। উক্ত সভায় স্বর্ণার ইচ্ছা থাকা সত্ত্বেও অংশগ্রহণ করতে পারেননি। অগ্রাধিকার 'শেয়ারমালিকগণের লভ্যাংশ সাধারণ শেয়ারহোল্ডারদের পূর্বে দেওয়া হলেও এরা মূলত কোম্পানির পাওনাদার। এরা কোম্পানির ভোটে প্রার্থী হতে পারে না, ভোট দিতে পারে না, সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারে না, সভায় নিজের মতামত ব্যক্ত করতে পারে না। তাই আমি মনে করি, উদ্দীপকের কোম্পানি থেকে স্বর্ণা অগ্রাধিকার শেয়ার ক্রয় করায় সভায় অংশগ্রহণ করতে পারেননি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের কোম্পানির সভায় স্বর্ণার অংশগ্রহণ করতে না পারার কারণের যৌক…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর