উদ্দীপকে সমবায় সমিতির সদস্যরা তাদের জমাকৃত সংরক্ষিত তহবিলের ৫০,০০০ টাকা দিয়ে একটি নতুন ফ্রিজ কেনার সিদ্ধান্ত নেয়। তারা তাদের সংরক্ষিত তহবিলের অর্থ দিয়ে উক্ত ফ্রিজ কিনতে পারবে কিনা তা নিম্নে দেওয়া হলো:
সমবায় আইন অনুযায়ী সংরক্ষিত তহবিলে মোট মুনাফার ১৫% জমা রাখতে হয়। উদ্দীপকের সমিতিটির চার বছরের মোট মুনাফার পরিমাণ = ৪০,০০০ + ৫০,০০০ + ৬০,০০০ + ৭০,০০০ = ২,২০,০০০ টাকা।
সুতরাং চার বছরে তাদের মোট জমার পরিমাণ = (২,২০,০০০ × ১৫%) = ৩৩,০০০ টাকা।
উদ্দীপকের সমিতিটির চার বছরে সংরক্ষিত তহবিলে জমার পরিমাণ ৩৩,০০০ টাকা। অথচ তাদের ফ্রিজ কিনতে প্রয়োজন ৫০,০০০ টাকা। এক্ষেত্রে তাদের (৫০,০০০ – ৩৩,০০০) = ১৭,০০০ টাকা কম আছে। তাই আমি মনে করি, উদ্দীপকের সমিতির সংরক্ষিত তহবিলের টাকা দিয়ে ফ্রিজ ক্রয় করা সম্ভব নয়।