উদ্দীপকের স্বপ্না কোন ধরনের শেয়ারহোল্ডার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে স্বপ্না সাধারণ শেয়ারহোল্ডার। যে শেয়ার মালিকদের অধিকার, কর্তব্য ও দায়িত্ব কোম্পানিতে সবচেয়ে বেশি কিন্তু ব্যবসায়ের লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে সাধারণ অধিকার ভোগ করে তাকে সাধারণ শেয়ার বলে। এদের লভ্যাংশের হার সর্বদা অনিশ্চিত এবং পরিবর্তনশীল। কোম্পানির মুনাফা না হলে এরা লভ্যাংশ পায় না। উদ্দীপকের 'গোমতি লিমিটেড' একটি স্বনামধন্য কোম্পানি। স্বর্ণা ও স্বপ্না উভয়ে ঐ কোম্পানির শেয়ারহোল্ডার। এদের মধ্যে স্বপ্নার ২,০০,০০০ টাকার শেয়ার রয়েছে। কিন্তু তিনি স্বর্ণার পরে লভ্যাংশ পান এবং লভ্যাংশের হার প্রতিবছর সমান থাকে না। স্বপ্নার ক্রয়কৃত শেয়ারের বৈশিষ্ট্যটি সাধারণ শেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে স্বপ্না সাধারণ শেয়ারহোল্ডার।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের স্বপ্না কোন ধরনের শেয়ারহোল্ডার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর