“ব্যাংক ঋণই সমস্যা সমাধানের উৎকৃষ্ট উপায়"- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: "ব্যাংক ঋণই সমস্যা সমাধানের উৎকৃষ্ট উপায়”- উক্তিটির সাথে আমি একমত। যেকোনো ব্যবসায় স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ঋণ। গ্রাহকগণ নির্দিষ্ট জামানতের বিনিময়ে ব্যাংক হতে যে অর্থ সংগ্রহ করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসায় স্থাপন করা যায় অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও ব্যাংক ঋণকে কাজে লাগানো যায়। উদ্দীপকে নাজমা বেগম পটুয়াখালী জেলার পর্যটন এলাকার একজন হস্তশিল্প ব্যবসায়ী। সমুদ্রসৈকত থেকে তিনি শামুক, ঝিনুক ও অন্যান্য পাথর সংগ্রহ করে গৃহে বসে মানুষের ব্যবহার উপযোগী নান্দনিক পণ্য তৈরি করে বিভিন্ন দোকানে বিক্রয় করেন। কুয়াকাটা পর্যটন এলাকা দিন দিন মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠায় তার পণ্যের চাহিদা দিন -দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু স্বল্প মূলধন ও স্বল্পসংখ্যক শ্রমিক থাকায় তিনি গ্রাহকদের চাহিদা মেটাতে পারছেন না। অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্যের ব্যবসায় করতে অর্থের প্রয়োজন। আবার ব্যবসায় সম্প্রসারণ করার জন্যও অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। তাই আমি মনে করি, ব্যাংক ঋণই নাজমা বেগমের সমস্যা সমাধানের উৎকৃষ্ট উপায় হতে পারে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“ব্যাংক ঋণই সমস্যা সমাধানের উৎকৃষ্ট উপায়"- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর