যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন বিনিয়োগ করে কিন্তু তার পেছনে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না; বরং সমাজের কল্যাণসাধনের উদ্দেশ্য থাকে তাকে সামাজিক ব্যবসায় বলে।
সামাজিক ব্যবসায়ের কাজ হলো বাণিজ্যিক কিন্তু এর মূল উদ্দেশ্য হলো ব্যবসায়কে দক্ষতার সাথে পরিচালনা ও সম্প্রসারণের মাধ্যমে সামাজিক কল্যাণ নিশ্চিত করা। এটি এমন একটি কোম্পানি হবে যা সমাজের দরিদ্র ও অবহেলিত শ্রেণির মানুষকে কিছু দেওয়ার জন্য গঠিত হবে। স্বাস্থ্যসেবা, গৃহায়ন, দরিদ্রদেরকে ঋণদান, দরিদ্র শিশুদেরকে খাদ্য প্রদান ও শিক্ষা দান, পুষ্টিশিক্ষা, টিকাদান কর্মসূচি, নিরাপদ খাবার পানি সরবরাহ ইত্যাদি সামাজিক ব্যবসায়ের উদাহরণ এসব কারণেই সামাজিক ব্যবসায় এত গুরুত্বপূর্ণ।