সাথী কোন ধরনের অংশীদার? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথী ঘুমন্ত অংশীদার। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, মুনাফা গ্রহণ করে, ঝুঁকি বহন করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এরূপ অংশীদারের দায় সবসময়ই অসীম এবং অন্যান্য অংশীদারের ন্যায় মুনাফার অংশও পায়। তবে এ ধরনের অংশীদারের অবসরের সময় গণবিজ্ঞপ্তির প্রয়োজন পড়ে না। উদ্দীপকের তিশা, মিতা ও সাথী তিন বান্ধবী পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে একটি ব্যবসায় গড়ে তোলেন। তারা তিনজনেই ব্যবসায়ে সমহারে মূলধন বিনিয়োগ করেন। এদের মধ্যে সাথী ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। সাথীর বৈশিষ্ট্যটি ঘুমন্ত অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, সাথী ঘুমন্ত অংশীদার।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
সাথী কোন ধরনের অংশীদার? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর