মিতা মুনাফার অংশ দাবির যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মিতা আপাতদৃষ্টিতে অংশীদার, তিনি ব্যবসায় হতে মুনাফার অংশ পাবেন না। যে অংশীদার ব্যবসায় হতে অবসর গ্রহণ করে কিন্তু ব্যবসায়ে বিনিয়োগকৃত মূলধন উত্তোলন করে না তাকে আপাতদৃষ্টিতে অংশীদার বলে। মূলত এরূপ অংশীদার ব্যবসায়ের অংশীদার নয়, বিনিয়োগকারী বা পাওনাদার। তবে কোনো সক্রিয় অংশীদার গণবিজ্ঞপ্তি না দিয়ে অবসর গ্রহণ করে তবে তিনি তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ হবেন। উদ্দীপকে তিশা, মিতা ও সাথী তিন বান্ধবী পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে একটি ব্যবসায় গড়ে তোলেন। তারা তিনজনেই ব্যবসায়ে সমহারে মূলধন বিনিয়োগ করেন। এদের মধ্যে সাথী ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। কয়েক বছর পর মিতা ব্যবসায় হতে অবসর গ্রহণ করে কিন্তু মূলধন তুলে নেননি। হিসাবকাল শেষে সবাই মুনাফার অংশ দাবি করে। আপাতদৃষ্টিতে অংশীদার ব্যবসায় হতে অবসর গ্রহণ করে তার বিনিয়োগকৃত মূলধন ব্যবসায়ে ঋণ হিসেবে রেখে দেয়। 'অংশীদারি আইন অনুযায়ী এরা ব্যবসায় হতে মুনাফা পাবে না। তবে তার বিনিয়োগকৃত মূলধনের ওপর নির্দিষ্ট হারে সুদ পাবে। তাই আমি মনে করি আপাতদৃষ্টিতে অংশীদার হিসেবে মিতা ব্যবসায় হতে মুনাফার অংশ পাবেন না।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মিতা মুনাফার অংশ দাবির যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর