"উদ্দীপকটি 'পদ্মা' কবিতার আংশিক রূপায়ণ মাত্র"- উক্তিটির যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: ➤ "উদ্দীপকটি 'পদ্মা' কবিতার আংশিক রূপায়ণ মাত্র"- উক্তিটি যৌক্তিক। ➤ নদী বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ হলেও কখনো কখনো তা মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। ঝড়, জলোচ্ছ্বাস, বন্যায় এসব নদী হাজার হাজার মানুষের জীবন বিপন্ন করে ফেলে। তবু মানুষ নদীর কাছাকাছি থাকে, নদীর সঙ্গে সহাবস্থান করে। কারণ নদীর সঙ্গে মানুষের গভীর সম্পর্ক। ➤ উদ্দীপকে সর্বনাশা পদ্মার ভয়ংকর রূপের কথা উল্লেখ করা হয়েছে। পদ্মাপাড়ের মানুষ পদ্মার তুফান দেখে ভয়ে কাতর হয়ে পড়ে। তাছাড়া ভয়ে তাদের পরান কাঁপে। তাই পদ্মাপাড়ের মানুষ পদ্মার কাছে নিবেদন জানায়, পদ্মা যেন তাদের প্রাণে না মেরে ফেলে। অন্যদিকে 'পদ্মা' কবিতায়ও পদ্মার এই দাপুটে স্বভাবের কথা প্রকাশ পেয়েছে। কবি বলেন, যখন পদ্মার উন্মত্ত ধারা জেগে ওঠে তখন ঝড়ের ঝাপটায় চারদিক ধ্বংসস্তূপে পরিণত হয়। কারণ পদ্মা বর্ষার সময় উত্তাল হয়ে উঠে ভাসিয়ে নিয়ে যায় মানুষের সাজানো বাগান, ঘরবাড়ি, অসংখ্য জীবন। পদ্মার এই চারিত্রিক বৈশিষ্ট্য ছাড়াও পদ্মার প্রাণচঞ্চলতা, মধুরতা, গতিস্পন্দন ও প্রাণের স্পন্দন প্রভৃতি বিষয় প্রকাশিত হয়েছে যেগুলো উদ্দীপকে অনুপস্থিত। ➤ ' পদ্মা' কবিতায় পদ্মার শুধু ভয়ংকর রূপ নয়, পদ্মার চারিত্রিক বৈশিষ্ট্য, কল্যাণকামিতা প্রভৃতি রূপের প্রকাশ ঘটেছে। কিন্তু উদ্দীপকে 'পদ্মা' কবিতার অন্যান্য বিষয় অনুপস্থিত থাকায় বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকে 'পদ্মা' কবিতার পদ্মার সর্বনাশা রূপের প্রকাশ ঘটেছে। কিন্তু এই বিষয়টি ছাড়াও 'পদ্মা' কবিতায় কবি পদ্মার আরও অনেক রূপ বর্ণনা করেছেন, যেগুলো উদ্দীপকে প্রকাশ পায়নি।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
"উদ্দীপকটি 'পদ্মা' কবিতার আংশিক রূপায়ণ মাত্র"- উক্তিটির যৌক্তিকতা ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর