সংগ্রামী মানুষ কীভাবে প্রচুর শস্যদানা পেয়েছে?
উত্তর: ➤ সংগ্রামী মানুষ পদ্মার দুই তীরে লাঙল চালিয়ে প্রচুর শস্যদানা পেয়েছে। ➤ পদ্মার প্রকৃত রূপ ভয়ংকর ও প্রমত্ত। পদ্মার প্রচন্ড ঢেউয়ে দুই পাড় প্লাবিত হওয়ার ফলে পলি পড়ে পান্ডুর হয়ে যায়। তবুও পদ্মাপাড়ের সংগ্রামী মানুষ পদ্মার দুই পাড়ের ভরসায়ই বেঁচে থাকে। তারা পদ্মার সঙ্গে সংগ্রাম করে দুই পাড়ে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে। পদ্মার দুই পাড়ের ফসলই তাদের বেঁচে থাকার অন্যতম অবলম্বন। তাই তারা পদ্মাপাড়ে লাঙল চালিয়ে কঠিন শ্রমের বিনিময়ে প্রচুর শস্যদানা পায়। সারকথা: জীবনের তাগিদে সংগ্রামী মানুষ পদ্মার । দুই পাড়ে লাঙল চালিয়ে প্রচুর শস্যদানা ফলায়।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
সংগ্রামী মানুষ কীভাবে প্রচুর শস্যদানা পেয়েছে?
উত্তর