উদ্দীপকটি 'পদ্মা' কবিতার সঙ্গে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ?
উত্তর: ➤ উদ্দীপকটি নদীর বন্দনা করার দিক দিয়ে 'পদ্মা' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ বাংলার মানুষের সাহস ও সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য ছোট-বড় নদী। এই নদীগুলো বাংলার মানুষকে বাঁচতে শেখায়। তাই নদীর সঙ্গে এদেশের মানুষের গভীর মিতালি। ➤উদ্দীপকে নদীমাতৃক বাংলার চিত্র তুলে ধরা হয়েছে। এদেশে গঙ্গা, যমুনা, পদ্মা ও মেঘনার মতো শত শত নদী চিরন্তন রূপ নিয়ে বহমান। তাই উদ্দীপকের কবি বাংলার এই নদীগুলোর বন্দনা করেছেন। 'পদ্মা' কবিতায়ও কবি ফররুখ আহমদ, পদ্মার বিভিন্ন রূপ ও বৈশিষ্ট্যের মধ্য দিয়ে পদ্মা নদীর বন্দনা করেছেন। নদীমাতৃক বাংলাদেশের মানুষের জীবন ও প্রকৃতির ওপর নদীর এক বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। কবি পদ্মার এই প্রভাবের কথাই আলোচ্য কবিতায় বিভিন্ন উপমা ও চিত্রকল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। মূলত উভয় জায়গায় নদীমাতৃক বাংলাদেশের নদীর স্তুতিই প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, উদ্দীপকটি নদীর বন্দনা করার দিক দিয়ে 'পদ্মা' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সারকথা: উদ্দীপকে বাংলাদেশের নদীর বন্দনা করা হয়েছে। 'পদ্মা' কবিতায়ও পদ্মা নদীর বন্দনার দিকটি প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
উদ্দীপকটি 'পদ্মা' কবিতার সঙ্গে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর