উদ্দীপকের 'ময়ূরাক্ষী' পদ্মার কোন বৈশিষ্ট্যের ধারক? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের 'ময়ূরাক্ষী' 'পদ্মা' কবিতার পদ্মা নদীর সুতীব্র গতি ও ভয়ংকর বৈশিষ্ট্যের ধারক। ➤ বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের বুকে ছড়িয়ে রয়েছে হাজারো নদ-নদী। মানবজীবনের স্পন্দন পাওয়া যায় এসব নদ-নদীর বুকে। তবে এসব নদ-নদী কখনো কখনো বাংলার মানুষের হাহাকারের কারণ হয়ে ওঠে। জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ➤ উদ্দীপকে খরস্রোতা ময়ূরাক্ষী নদীর ভয়ংকর রূপের বর্ণনা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, বর্ষার প্রারম্ভে ময়ূরাক্ষী রাক্ষসীর মতো ভয়ংকরী। কখনো কখনো তার 'হড়পা' বান-এর ছয়-সাত হাত উঁচু জলস্রোত বাড়িঘর, খেত-খামার সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। 'পদ্মা' কবিতায়ও কবি পদ্মার ভয়ংকর রূপের বর্ণনা দিয়েছেন। 'পদ্মা' একদিকে যেমন জনজীবনে প্রাণের স্পন্দন জাগায় অন্যদিকে তেমনই ধ্বংসও ডেকে আনে। বর্ষায় পদ্মার খরস্রোত ভাসিয়ে নিয়ে যায় মানুষের জীবন, সাজানো বাগান ও জীবনের নানা সম্ভার। কবিতায় প্রকাশিত পদ্মার এই ভয়ংকর সর্বগ্রাসী হিংস্র বৈশিষ্ট্য উদ্দীপকের ময়ূরাক্ষী ধারণ করেছে। সারকথা: 'পদ্মা' কবিতায় পদ্মা নদীর সর্বগ্রাসী বৈশিষ্ট্য ধারণ করেছে উদ্দীপকের ময়ূরাক্ষী নদী।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
উদ্দীপকের 'ময়ূরাক্ষী' পদ্মার কোন বৈশিষ্ট্যের ধারক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর