'পদ্মা' কবিতায় পদ্মার কী কী বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
উত্তর: ➤ 'পদ্মা' কবিতায় পদ্মার প্রমত্ত ও কল্যাণময়ী বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। ➤ 'পদ্মা' কবিতায় কবি পদ্মার দুটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। একটি ভয়ংকর, অন্যটি কল্যাণময়। এই ভয়ংকর ও প্রমত্ত রূপ পদ্মা নদীর হিংস্রতাকে নির্দেশ করে। তীব্র স্রোতে ধ্বংস করে দুই কূলের সাজানো বাগান, অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। অন্যদিকে পদ্মার গতিময়তা পদ্মার কল্যাণময় রূপের প্রকাশ ঘটায়। পদ্মা যখন দুকূল ছাপিয়ে বয়ে চলে তখন পদ্মার দুই পাড় জুড়ে পড়ে পলিমাটির আন্তর। যা থেকে আবার প্রাণের স্পন্দন জেগে ওঠে পদ্মাকে কেন্দ্র করে। সারকথা: 'পদ্মা' কবিতায় পদ্মার দুটি বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
'পদ্মা' কবিতায় পদ্মার কী কী বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
উত্তর