"উদ্দীপকের কবিতাংশে 'পদ্মা' কবিতার আংশিক ভাবের প্রতিফলন ঘটেছে মাত্র।"- যথার্থতা বিচার কর।
উত্তর: ➤ "উদ্দীপকের কবিতাংশে 'পদ্মা' কবিতার আংশিক ভাবের প্রতিফলন ঘটেছে মাত্র।"- মন্তব্যটি যথার্থ। ➤ বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীর সঙ্গে এদেশের মানুষের নিবিড় সম্পর্ক। নদী এদেশের মানুষের বেঁচে থাকার অবলম্বন। এদেশের মানুষের জীবন ও জীবিকা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিভিন্ন নদ-নদীর সঙ্গে। ➤ উদ্দীপকের কবিতাংশে কবি নদীমাতৃক বাংলাদেশের বন্দনা করেছেন। নদীর সঙ্গে এদেশের মানুষের জীবন যে বিচিত্রপূর্ণভাবে জড়িয়ে আছে তার কথা তুলে ধরেছেন। কবির মতে এই নদীকেন্দ্রিক মানুষের জীবন বাধাহীন নয়। নদীর প্রতিটি বাঁকে বাঁকে মৃত্যুর ফাঁদ পাতা রয়েছে। 'পদ্মা' কবিতায়ও বর্ষায় মানুষের জীবন ও জীবিকার ক্ষতির বিষয়টি প্রকাশ পেয়েছে। তবে এই বিষয়টি ছাড়াও পদ্মার সৌন্দর্য, পদ্মার হিংস্রতা, পদ্মার দান এবং বাংলার মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে পদ্মার সম্পর্কের বিষয়গুলো উঠে এসেছে। উদ্দীপকে এসব বিষয় অনুপস্থিত। ➤ ' পদ্মা' কবিতায় পদ্মার বিচিত্র রূপ ও বৈশিষ্ট্য বর্ণনা করেছেন কবি। কবি একদিকে যেমন তুলে ধরেছেন পদ্মার হিংস্রতা, তেমনই অন্যদিকে তুলে ধরেছেন পদ্মার গতিশীলতা, মানুষের সঙ্গে পদ্মার সম্পর্ক, পদ্মার দান ও কৃষকের অবস্থা। অন্যদিকে উদ্দীপকে শুধু নদীর হিংস্র রূপের প্রকাশই ঘটেছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপক ও 'পদ্মা' কবিতায় নদীর হিংস্রতার দিকটি উঠে এলেও আলোচ্য কবিতার অনেক বিষয় উদ্দীপকের অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
"উদ্দীপকের কবিতাংশে 'পদ্মা' কবিতার আংশিক ভাবের প্রতিফলন ঘটেছে মাত্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর