'কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু- দুরন্ত হার্মাদ' ব্যাখ্যা কর।
উত্তর: ➤ আলোচ্য চরণ দ্বারা পদ্মা নদীর উন্মত্ত ও ভয়াল রূপকে বোঝানো হয়েছে। ➤ পদ্মার চলার গতি উদ্ধত ও উদ্দাম। হিংস্র অজগরের মতো তীব্র তার প্রবাহ। সে অন্ধ রোষে ধাবমান। তার স্রোত বিক্ষুব্দ। তার চলার গতিতে উপড়ে যায় বৃক্ষ, ভেঙে যায় দুকূল। ভয়ংকর ঘূর্ণিকে সঙ্গে নিয়ে সে বয়ে চলে সমুদ্রের দিকে। সমুদ্রের স্বাদে তৃপ্ত করে নিজেকে। এমন অভিজ্ঞতায় সমৃদ্ধ পদ্মার বুকে ভেসে চলতে চলতে দুরন্ত হার্মাদের (পর্তুগিজ জলদস্যু) বুকও কেঁপে উঠেছে। যারা বাংলায় অবাধে লুণ্ঠন, অপহরণ ও নির্বিচারে নারীদের ওপর অত্যাচার চালাত তারাও পদ্মার উন্মত্ত ও ভয়াল রূপের কাছে কুণ্ঠিত হয়েছে। সারকথা: পদ্মার প্রকৃত রূপ এমনই ভয়ংকর, যা দেখে জলদস্যুরাও ভয় পেয়ে যেত।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
'কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু- দুরন্ত হার্মাদ' ব্যাখ্যা কর।
উত্তর