মানুষের জীবনে পদ্মার প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: ➤ নদীমাতৃক বাংলাদেশের মানুষের জীবনে পদ্মা নদীর প্রভাব ব্যাপক ও সুদূরপ্রসারী। ➤ 'পদ্মা' কবিতায় প্রমত্তা পদ্মা নদীর ভয়ংকর ও কল্যাণময়ী রূপের পরিচয় তুলে ধরা হয়েছে। কবি এখানে একদিকে পদ্মাকে মানুষের জীবনের অভিশাপ এবং অন্যদিকে আশীর্বাদ হিসেবে চিহ্নিত করেছেন। মানুষের জীবনে নদী একদিকে যেমন উপকার করে, অন্যদিকে তেমনই ক্ষতি করে। নদী উপকার করে মানুষের আবাদি জমির জন্য পলি বয়ে এনে, যাতে জমির উর্বরাশক্তি বৃদ্ধি পায়। ফলে মানুষ সবুজের সমারোহ গড়ে তোলে, ফসল ফলায়। অন্যদিকে নদী বর্ষা-বন্যায় দুকূল ভাসায়। এক্ষেত্রে পদ্মা নদী মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে ঘর-বাড়ি ভাসিয়ে নিয়ে, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে। তাই বলা যায়, পদ্মা একদিকে প্রাণের স্পন্দন জাগায়, অন্যদিকে তেমনই ধ্বংস ডেকে আনে। সারকথা: নদীমাতৃক এ দেশে শ মানুষের মধ্যে প্রাণের জাগরণ ঘটাতে এবং প্রাণের সংকট সৃষ্টিতে পদ্মা নদী ব্যাপক প্রভাব বিস্তার করে।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
মানুষের জীবনে পদ্মার প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর