শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটি 'পদ্মা' কবিতার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: ➤ উদ্দীপকটি 'পদ্মা' কবিতার পদ্মার বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ এদেশের মানুষ নানাভাবে নদ-নদীর ওপর নির্ভরশীল। নদ-নদীকে কেন্দ্র করে তাদের স্বপ্ন আবর্তিত হয়। এসব নদ-নদী কখনো কখনো মানুষের আশীর্বাদের পরিবর্তে অভিশাপ হয়েও দাঁড়ায়। তবুও নদ-নদীর কল্যাণের দিক কেউ অস্বীকার করতে পারে না। ➤ উদ্দীপকে নদীর সঙ্গে মানুষের সম্পর্কের কথা বলা হয়েছে। এতে স্বদেশ প্রকৃতির প্রতি মানুষের গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। উদ্দীপকে গানের কথায় এদেশের প্রতি মানুষের অকৃত্রিম প্রেম ও ভালোবাসার দিকটি লক্ষ করা যায়। এ ছাড়াও আনন্দ-বেদনা, মিলন ও বিরহ সংকটের কথা এবং নদীর তীরের মনোরম দৃশ্যে নিজেকে হারিয়ে বারবার ফিরে পাওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়টি 'পদ্মা' কবিতার পদ্মা নদীর কল্যাণময়ী রূপের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পদ্মার পলিতে প্লাবিত এর দুই পাড়ের উর্বর ভূমি মানুষকে পর্যাপ্ত ফসল ফলাতে সাহায্য করে। আবার এ পদ্মাই বর্ষাকালে জলের তোড়ে ঘরবাড়ি ভাসিয়ে নেয়। সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে আবার প্রাণের স্পন্দন জেগে ওঠে পদ্মাকে ঘিরেই। এভাবে পদ্মা মানুষের জীবনে পালাক্রমে আনন্দ-বেদনা নিয়ে হাজির হয়। তাই বলা যায় যে, উদ্দীপকটির সঙ্গে আলোচ্য কবিতার পদ্মার বৈশিষ্ট্যের সাদৃশ্য রয়েছে। সারকথা: 'পদ্মা' কবিতায় পদ্মা নদীর কল্যাণময়ী দিকটির সঙ্গে উদ্দীপকের মিল রয়েছে। উদ্দীপকে মানুষের জীবনে আনন্দ-বেদনা, মিলন- বিরহের ক্ষেত্রে নদীর প্রভাবের দিকটি 'পদ্মা' কবিতার কল্যাণকর দিকটিকে নির্দেশ করেছে।

HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল

উদ্দীপকটি 'পদ্মা' কবিতার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উদ্দীপক

এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায় এ আমার দেশ, এ আমার প্রেম। আনন্দ বেদনায় মিলন ও বিরহ সংকটে কত আনন্দ-বেদনায় মিলন ও বিরহ সংকটে। এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে

উত্তর

'সমুদ্রের স্বাদ' কথাটি দ্বারা সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতাকে বোঝানো হয়েছে।

উত্তর

➤ নদীমাতৃক বাংলাদেশের মানুষের জীবনে পদ্মা নদীর প্রভাব ব্যাপক ও সুদূরপ্রসারী। ➤ 'পদ্মা' কবিতায় প্রমত্তা পদ্মা নদীর ভয়ংকর ও কল্যাণময়ী রূপের পরিচয় তুলে ধরা হয়েছে। কবি এখানে একদিকে পদ্মাকে মানুষের জীবনের অভিশাপ এবং অন্যদিকে আশীর্বাদ হিসেবে চিহ্নিত করেছেন। মানুষের জীবনে নদী একদিকে যেমন উপকার করে, অন্যদিকে তেমনই ক্ষতি করে। নদী উপকার করে মানুষের আবাদি জমির জন্য পলি বয়ে এনে, যাতে জমির উর্বরাশক্তি বৃদ্ধি পায়। ফলে মানুষ সবুজের সমারোহ গড়ে তোলে, ফসল ফলায়। অন্যদিকে নদী বর্ষা-বন্যায় দুকূল ভাসায়। এক্ষেত্রে পদ্মা নদী মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে ঘর-বাড়ি ভাসিয়ে নিয়ে, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে। তাই বলা যায়, পদ্মা একদিকে প্রাণের স্পন্দন জাগায়, অন্যদিকে তেমনই ধ্বংস ডেকে আনে। সারকথা: নদীমাতৃক এ দেশে শ মানুষের মধ্যে প্রাণের জাগরণ ঘটাতে এবং প্রাণের সংকট সৃষ্টিতে পদ্মা নদী ব্যাপক প্রভাব বিস্তার করে।

উত্তর

➤ উদ্দীপকটি 'পদ্মা' কবিতার পদ্মার বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ এদেশের মানুষ নানাভাবে নদ-নদীর ওপর নির্ভরশীল। নদ-নদীকে কেন্দ্র করে তাদের স্বপ্ন আবর্তিত হয়। এসব নদ-নদী কখনো কখনো মানুষের আশীর্বাদের পরিবর্তে অভিশাপ হয়েও দাঁড়ায়। তবুও নদ-নদীর কল্যাণের দিক কেউ অস্বীকার করতে পারে না। ➤ উদ্দীপকে নদীর সঙ্গে মানুষের সম্পর্কের কথা বলা হয়েছে। এতে স্বদেশ প্রকৃতির প্রতি মানুষের গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। উদ্দীপকে গানের কথায় এদেশের প্রতি মানুষের অকৃত্রিম প্রেম ও ভালোবাসার দিকটি লক্ষ করা যায়। এ ছাড়াও আনন্দ-বেদনা, মিলন ও বিরহ সংকটের কথা এবং নদীর তীরের মনোরম দৃশ্যে নিজেকে হারিয়ে বারবার ফিরে পাওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়টি 'পদ্মা' কবিতার পদ্মা নদীর কল্যাণময়ী রূপের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পদ্মার পলিতে প্লাবিত এর দুই পাড়ের উর্বর ভূমি মানুষকে পর্যাপ্ত ফসল ফলাতে সাহায্য করে। আবার এ পদ্মাই বর্ষাকালে জলের তোড়ে ঘরবাড়ি ভাসিয়ে নেয়। সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে আবার প্রাণের স্পন্দন জেগে ওঠে পদ্মাকে ঘিরেই। এভাবে পদ্মা মানুষের জীবনে পালাক্রমে আনন্দ-বেদনা নিয়ে হাজির হয়। তাই বলা যায় যে, উদ্দীপকটির সঙ্গে আলোচ্য কবিতার পদ্মার বৈশিষ্ট্যের সাদৃশ্য রয়েছে। সারকথা: 'পদ্মা' কবিতায় পদ্মা নদীর কল্যাণময়ী দিকটির সঙ্গে উদ্দীপকের মিল রয়েছে। উদ্দীপকে মানুষের জীবনে আনন্দ-বেদনা, মিলন- বিরহের ক্ষেত্রে নদীর প্রভাবের দিকটি 'পদ্মা' কবিতার কল্যাণকর দিকটিকে নির্দেশ করেছে।

উত্তর

➤ হ্যাঁ, নদীর সঙ্গে মানুষের সম্পর্কের বিচারে উদ্দীপক ও 'পদ্মা' কবিতার মূলভাব একসূত্রে গাঁথা। ➤ বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে ছোট-বড় অসংখ্য নদী। এসব নদী একদিকে মানুষের আনন্দের, আবেগের, ভালোবাসার প্রভাবক, অন্যদিকে দুঃখ-বেদনা ও ধ্বংসের প্রতিরূপ। ➤ উদ্দীপকে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য বিস্তারে এবং মানুষের জীবনের বিচিত্র উপাদানের জন্য নদীর ওপর নির্ভরশীলতায়, স্বদেশপ্রেমে, আনন্দ-বেদনায় বেঁচে থাকার দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে নদীর তটে রাখালের গান গাওয়া, নিজেকে হারিয়ে ফেলে আবার খুঁজে পাওয়ার যে কথা বলা হয়েছে তাতে নদীর সঙ্গে মানুষের গভীর সম্পৃক্ততা প্রকাশ পেয়েছে। 'পদ্মা' কবিতায়ও কবি পদ্মা নদীর সঙ্গে মানুষের সম্পর্কের কথা বলেছেন। কবিতায় পদ্মার সঙ্গে মানুষের জীবনের প্রাণস্পন্দনের দিকটি উদ্দীপকের ভাবের সঙ্গে অভিন্ন। ➤ 'পদ্মা' কবিতায় কবি একদিকে পদ্মার ভয়ংকর রূপ, অন্যদিকে কল্যাণময়ী রূপ দেখিয়েছেন। প্রমত্ত পদ্মা মানুষের ঘরবাড়ি, সাজানো বাগান, ফসলি জমি সব ধ্বংস করে দেয়। এতে মানুষের নানা সমস্যা-সংকট দেখা দেয়। আবার বর্ষাকালে জলস্রোতে পদ্মার দুই পাড়ের জমিতে পলি পড়ে জমির উর্বরতা বৃদ্ধি পায়। এই সম্পর্কের বিষয়টি উদ্দীপকেও প্রকাশ পেয়েছে। তাই বলা যায় যে, মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পৃক্ততার দিক থেকে উদ্দীপক ও 'পদ্মা' কবিতার মূলভাব একসূত্রে গাঁথা। সারকথা: 'পদ্মা' কবিতায় কবি পদ্মার জলধারায় মানুষের উপকার এবং অপকার দুই দিকই তুলে ধরেছেন। এ দিকটি উদ্দীপকে প্রতিফলিত নদীর সঙ্গে মানুষের সম্পর্কের বিষয়টি একসূত্রে গাঁথা।
HSCBangla 1st Paperকবিতা : পদ্মা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সত্য কথা, ময়ূরাক্ষীর এই খরস্রোতই বিশেষত্ব। বারো মাসের মধ্যে সাত-আট মাস ময়ূরাক্ষী মরুভূমি, এক মাইল দেড় মাইল প্রশর বালুকারাশি ধু-ধু করে। কিন্তু বর্ষার প্রারম্ভে সে রাক্ষসীর মত ভয়ঙ্করী। দুই পার্শ্বে চার-পাঁচ মাইল গাঢ় পিঙ্গলবর্ণ জলস্রোতে পরিব্যাপ্ত করিয়া বিপুল স্রোতে সে তখন ছুটিয়া চলে। আবার কখনও কখনও আসে 'হড়পা' বান, ছয়-সাত হাত উচ্চ জলস্রোত সম্মুখের বাড়ি-ঘর ক্ষেত-খামার গ্রামের পর গ্রাম নিঃশেষে ধুইয়া মুছিয়া দিয়া সমস্ত দেশটাকে প্লাবিত করিয়া দিয়া যায়। কিন্তু সে সচরাচর হয় না। বিশ বৎসর পূর্বে একবার হইয়াছিল।
ক
ঘূর্ণি' অর্থ কী?
খ
'পদ্মা' কবিতায় পদ্মার কী কী বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
গ
উদ্দীপকের 'ময়ূরাক্ষী' পদ্মার কোন বৈশিষ্ট্যের ধারক? ব্যাখ্যা কর।
ঘ
"উদ্দীপকটি 'পদ্মা' কবিতার আংশিক ভাব প্রকাশক।"- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'পদ্মা' কবিতায় পদ্মার কী কী বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?

'পদ্মা' কবিতায় পদ্মার কী কী বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ঘূর্ণি' অর্থ কী?

ঘূর্ণি' অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলী, তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি! কত বিচিত্র জীবনের রং চারদিকে করে খেলা, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা!
ক
কার গতি সুতীব্র?
খ
সংগ্রামী মানুষ কীভাবে প্রচুর শস্যদানা পেয়েছে?
গ
উদ্দীপকটি 'পদ্মা' কবিতার সঙ্গে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ
"উদ্দীপকের কবিতাংশে 'পদ্মা' কবিতার আংশিক ভাবের প্রতিফলন ঘটেছে মাত্র।"- যথার্থতা বিচার কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সংগ্রামী মানুষ কীভাবে প্রচুর শস্যদানা পেয়েছে?

সংগ্রামী মানুষ কীভাবে প্রচুর শস্যদানা পেয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কার গতি সুতীব্র?

কার গতি সুতীব্র?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলা আমার আমি বাংলার বাংলা আমার জন্মভূমি গঙ্গা ও যমুনা পদ্মা ও মেঘনা বহিছে যাহার চরণ চুমি।
ক
কত সালে 'সাত সাগরের মাঝি' প্রকাশিত হয়?
খ
'কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু- দুরন্ত হার্মাদ' ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকটি 'পদ্মা' কবিতার সঙ্গে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকটি 'পদ্মা' কবিতার সমগ্র ভাব ধারণ করে কি? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু- দুরন্ত হার্মাদ' ব্যাখ্যা কর।

'কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু- দুরন্ত হার্মাদ' ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কত সালে 'সাত সাগরের মাঝি' প্রকাশিত হয়?

কত সালে 'সাত সাগরের মাঝি' প্রকাশিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকটি 'পদ্মা' কবিতার আংশিক ভাব প্রকাশক।"- মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।উদ্দীপকের 'ময়ূরাক্ষী' পদ্মার কোন বৈশিষ্ট্যের ধারক? ব্যাখ্যা কর।'পদ্মা' কবিতায় পদ্মার কী কী বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?ঘূর্ণি' অর্থ কী?"উদ্দীপকের কবিতাংশে 'পদ্মা' কবিতার আংশিক ভাবের প্রতিফলন ঘটেছে মাত্র।"- যথার্থতা উদ্দীপকটি 'পদ্মা' কবিতার সঙ্গে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।সংগ্রামী মানুষ কীভাবে প্রচুর শস্যদানা পেয়েছে?কার গতি সুতীব্র?উদ্দীপকটি 'পদ্মা' কবিতার সমগ্র ভাব ধারণ করে কি? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।উদ্দীপকটি 'পদ্মা' কবিতার সঙ্গে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ?'কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু- দুরন্ত হার্মাদ' ব্যাখ্যা কর।কত সালে 'সাত সাগরের মাঝি' প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।