"উদ্দীপকে উল্লিখিত নদীর যেসব বৈশিষ্ট্য রয়েছে সেসব ছাড়াও 'পদ্মা' কবিতার পদ্মা নদীর আরও বৈচিত্র্যময় রূপ রয়েছে।"- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: ➤ "উদ্দীপকে উল্লিখিত তিতাস নদীর যেসব বৈশিষ্ট্য রয়েছে সেসব ছাড়াও 'পদ্মা' কবিতায় পদ্মা নদীর আরও বৈচিত্র্যময় রূপ রয়েছে।"- মন্তব্যটি যথার্থ। ➤ প্রতিটি নদীর কিছু পৃথক বৈশিষ্ট্য থাকে যা অন্য নদী থেকে আলাদা হয়। এসব বৈশিষ্ট্যের কারণে অন্যসব নদী থেকে আলাদা হয়ে সে নদীর গতিপথ চলমান থাকে যুগ থেকে যুগান্তর। ➤ উদ্দীপকে বর্ণিত তিতাস নদী পরিপূর্ণ জল, ঢেউ আর উচ্ছ্বাসে ভরপুর। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কর্মচঞ্চল মানুষের সঙ্গে এ নদীও চঞ্চল হয়ে ওঠে। তার কোনো বক্রতা নেই, কুটিলতা নেই, প্রবল জোয়ারে ফুলে উঠে তীরে আঘাত করে গ্রাম বা লোকালয় ভাসিয়ে নিয়ে যায় না। 'পদ্মা' কবিতায় পদ্মা নদীও তিতাসের মতোই জনজীবনে বয়ে আনে প্রাণের স্পন্দন। কিন্তু পদ্মা কুটিলতা ও বক্রতায় ভরপুর। সংগ্রামী মানুষ তার দুই পাড়ে লাঙল চালিয়ে কঠিন শ্রমের শস্যদানা উৎপাদন করে। সে প্রবল স্রোতে যেমন দুকূল ভাসিয়ে নিয়ে যায় তেমন সেই দুই কূলে পলিতে পূর্ণ করে উর্বর করে দেয়। ➤ পদ্মা ভয়ংকর, প্রমত্ত, খরস্রোতা বিস্ময়কর ও বৈচিত্র্যময় এক নদী যাকে সমুদ্রভ্রমণের অভিজ্ঞতাসম্পন্ন জলদস্যুও ভয় পায়। সেই সঙ্গে পদ্মা জনজীবনে কর্মচঞ্চলতা, ফসলের সম্ভার ও জীবনের পরিপূর্ণ আহ্বান জাগাতেও সমান পারদর্শী যা তিতাস নদীতে সম্পূর্ণভাবে দেখা যায় না। তাই বলা যায়, উদ্দীপকের তিতাস নদীর বৈশিষ্ট্যের থেকেও পদ্মা অধিক বৈচিত্র্যময় নদী। সারকথা: নদীমাতৃক বাংলাদেশের প্রত্যেক নদনদী জনজীবনের ওপর তাদের রূপবৈচিত্র্যের মাধ্যমে সরাসরি প্রভাব ফেলে। এসব নদ-নদী যেমন শস্যসম্ভারে জনজীবন পূর্ণ করে তেমন প্রবল স্রোত ও জলোচ্ছ্বাসে সর্বস্ব ভাসিয়ে জীবন বিপর্যন্ত করে দেয়।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
"উদ্দীপকে উল্লিখিত নদীর যেসব বৈশিষ্ট্য রয়েছে সেসব ছাড়াও 'পদ্মা' কবি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর