'মুক্তির স্বর্ণদ্বার' বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'মুক্তির স্বর্ণদ্বার' বলতে পদ্মার পলিবাহিত মাটিতে এর তীরবাসীর ভাগ্যের উন্নয়নে ইঙ্গিতকে বোঝানো হয়েছে। পদ্মা একটি প্রলয়ংকরী নদী। বর্ষায় এর তীব্র স্রোত তীরের সবকিছুকে ভাসিয়ে নিয়ে যায়। তবে পদ্মার এই রূপের বিপরীত চিত্র অর্থাৎ কল্যাণময়ী রূপও বিদ্যমান। এর স্রোতে বাহিত পলি ফসলি জমিকে উর্বর করে। সোনার ফসলে ভরিয়ে দেয় তীরবাসীকে। মুক্তির স্বর্ণদ্বার বলতে পদ্মার সেই কল্যাণময়ী রূপটিকেই নির্দেশ করা হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
'মুক্তির স্বর্ণদ্বার' বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর