মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার" বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: ➤ আলোচ্য পঙক্তিটির মাধ্যমে মানুষের জীবনের স্পন্দন ফিরে আসার কথা বলা হয়েছে। ➤ বর্ষায় পদ্মা অত্যন্ত ভয়ংকর রূপ ধারণ করে। তার স্রোতের গতি বেড়ে যায় কয়েক গুণ। বর্ষাকালে পদ্মার স্রোত স্ফীত হয়ে ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান, ঘরবাড়ি। এমনকি পদ্মার স্রোত মানুষের জীবন পর্যন্ত কেড়ে নেয়। সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও প্রাণের স্পন্দন জেগে ওঠে পদ্মাকে কেন্দ্র করে। পদ্মার তীব্র গতি মানুষের জীবনপ্রবাহের গতিহীন স্তব্ধতার বুকে এনে দেয় মুক্তির স্পন্দন। সারকথা: প্রশ্নোক্ত পক্তিটির মাধ্যমে মানুষের জীবনের স্পন্দন ফিরে আসায় কথা বলা হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার" বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর