উদ্দীপকটির সাথে 'পদ্মা' কবিতার কোন দিকটির সামঞ্জস্য লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকটির সাথে 'পদ্মা' কবিতার পদ্মার ভয়াবহ দিকটির সামঞ্জস্য লক্ষ করা যায়। ➤ বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীকে কেন্দ্র করে এদেশের অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। তবে মাঝে মাঝে নদী ভয়ংকর রূপ ধারণ করে। তখন নদীপাড়ের মানুষের জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। ➤ উদ্দীপকে পদ্মার সর্বগ্রাসী রূপ নিয়ে বিখ্যাত শিল্পী আবদুল আলীমের 'সর্বনাশা পদ্মা নদী' নামে বহুল প্রচলিত একটি গানের কথা বলা হয়েছে। সেই গানে নদীতীরবর্তী মানুষের হাহাকার ভরা দীর্ঘশ্বাস ফুটে উঠেছে। গানটিতে পদ্মার প্রতি নিবেদন করে বলা হয়েছে, পদ্মা যেন তার সর্বনাশা ঝড়ে নদীতীরবর্তী মানুষকে না মারে। কারণ পদ্মার তুফান দেখে তাদের পরান কেঁপে ওঠে। 'পদ্মা' কবিতায়ও পদ্মার এই সর্বনাশ্য রূপের কথা বলা হয়েছে। কবি বলেছেন, বর্ষাকালে যখন পদ্মার উন্মত্ত ধারা জেগে ওঠে তখন পদ্মা ভয়ংকর রূপ ধারণ করে। পদ্মা তখন স্ফীত হয়ে ভাসিয়ে নিয়ে যায় মানুষের সাজানো বাগান, মানুষের ঘরবাড়ি, এমনকি মহামূল্যবান জীবনও। এক কথায় পদ্মা ভয়ংকর রূপ ধারণ করলে পদ্মার তীরবর্তী অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়। তাই বলতে পারি যে, উদ্দীপকের সাথে 'পদ্মা' কবিতার ভয়াবহ দিকটির সামঞ্জস্য রয়েছে। সারকথা: উদ্দীপকে পদ্মা কবিতার ভয়ংকর রূপের কথা বলা হয়েছে। 'পদ্মা' কবিতায়ও পদ্মার এই ভয়ংকর রূপের কথা জানতে পারি। এই দিকটিই উদ্দীপক ও 'পদ্মা' কবিতার মধ্যে সামঞ্জস্য তৈরি করেছে।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
উদ্দীপকটির সাথে 'পদ্মা' কবিতার কোন দিকটির সামঞ্জস্য লক্ষ করা যায়? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর