পদ্মা' কবিতায় কবি পদ্মার কয়টি রূপের কথা তুলে ধরেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ 'পদ্মা' কবিতায় কবি পদ্মার দুটি রূপের কথা বলেছেন। ➤ বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে ছড়িয়ে আছে অসংখ্য নদী। এসব নদীর মধ্যে পদ্মা সর্ববৃহৎ। সর্ববৃহৎ এই নদীর দুটি রূপের কথা কবি ফররুখ আহমদ উল্লেখ করেছেন। একদিকে কবি পদ্মার ভয়ংকর প্রমত্ত রূপের কথা বলেছেন, অন্যদিকে তিনি উল্লেখ করেছেন পদ্মার কল্যাণী রূপের বিষয়টি। পলি বাহিত পদ্মা জমির উর্বরাশক্তি বৃদ্ধির মাধ্যমে সবুজের সমারোহ গড়ে, ফসল ফলায়। অন্যদিকে বর্ষায় সর্বগ্রাসী হয়ে চালায় ব্যাপক ধ্বংসযজ্ঞ। এই দুটি রূপ ধারণ করে পদ্মা আপন মহিমায় এগিয়ে চলেছে। সারকথা: 'পদ্মা' কবিতায় কবি পদ্মার ভয়ংকর প্রমত্ত এবং কল্যাণী রূপের কথা বলেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
পদ্মা' কবিতায় কবি পদ্মার কয়টি রূপের কথা তুলে ধরেছেন? ব্যাখ্যা কর।
উত্তর