উদ্দীপকের সঙ্গে 'পদ্মা' কবিতার কিসের মিল রয়েছে?
উত্তর: ➤ উদ্দীপকের সঙ্গে 'পদ্মা' কবিতার জলদস্যুদের মতো নদীর ওয়াবহ রূপ দেখে দাদির ভয় পাওয়ার দিকটির মিল রয়েছে। ➤ নদী যেকোনো দেশের মানুষের জন্য আশীর্বাদ। কিন্তু এই নদী মাঝে মাঝে ভয়ংকর রূপ ধারণ করে। স্রোতের বেগ ভেঙে দেয় দুপাড়ের ঘরবাড়ি। নদী তখন মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। ➤ উদ্দীপকের মৌলবি দাদি কখনো নদী দেখেননি। তাই নদী তাঁকে দর্শন দিতে আসে। দুই মাইল দূরের পদ্মা ভাঙতে ভাঙতে মীরহাবেলীর কাছে পৌঁছে যায়। সরীসৃপের মতো বুকে হেঁটে ক্রমেই এগিয়ে আসছে। পদ্মার শোঁ-শোঁ আওয়াজ শুনে দুশো বছরের পুরনো জরাজীর্ণ হাবেলী থরথর করে কেঁপে ওঠে। দাদি খিড়কির পর্দা সরিয়ে ঘোলাটে বুড়ো চোখে তাকান পদ্মার দিকে। ভয় ও বিস্ময়ের ছাপ ফুটে ওঠে তার চোখেমুখে। এর মাধ্যমে পদ্মার ভয়ংকর রূপের প্রকাশ পেয়েছে, যা দেখে দাদির বুক কেঁপে ওঠে। 'পদ্মা' কবিতায়ও পদ্মার ভয়ংকর রূপের কথা বলা হয়েছে। পদ্মার উত্তাল ও ভয়ংকর রূপ দেখে কেঁপে ওঠে জলদস্যুদের বুক। অথচ নদী ও সমুদ্রে ভেসে বেড়ানোই জলদস্যুদের কাজ। বহু ঘূর্ণির মুখোমুখি হয়ে তারা প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছে। কিন্তু পদ্মার হিংস্রতার কাছে জলদস্যুদের সাহস হার মেনে যায়। তাই বলা যায় যে, উদ্দীপকের মতো নদীর প্রমত্তা দেখে দাদির ভয় পাওয়ার সঙ্গে 'পদ্মা' কবিতার জলদস্যুদের মিল রয়েছে। সারকথা: উদ্দীপকের পদ্মার ভয়ংকর রূপ দেখে দাদির বুক কেঁপে ওঠে। অন্যদিকে 'পদ্মা' কবিতায় পদ্মার ভংকর রূপ, দেখে কেঁপে ওঠে জলদস্যুদের বুক।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'পদ্মা' কবিতার কিসের মিল রয়েছে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর