'পদ্মা' কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে?
উত্তর: ➤ 'পদ্মা' কবিতায় কবির কল্যাণ চেতনা প্রকাশ পেয়েছে। ➤ 'পদ্মা' কবিতায় পদ্মার ভয়ংকর ও প্রমত্ত রূপের কথা বলা হয়েছে। বর্ষায় সময় পদ্মার জলস্রোত ভয়ংকর রূপ ধারণ করে। ধ্বংসযজ্ঞ চালায় মানুষের সাজানো বাগান, অসংখ্য জীবনে। তাছাড়া বর্ষাকালে পদ্মার স্রোত ভাসিয়ে নিয়ে যায় জীবনের অজস্র সম্ভার। এত কিছুর পরও পদ্মার রয়েছে কল্যাণময়ী রূপ। পদ্মার পলিতে প্লাবিত এর দুই পাড়ের উর্বর ভূমি মানুষকে দেয় পর্যাপ্ত ফসল। এছাড়াও দেয় জীবনদায়িনী সবুজের সমারোহ। পদ্মা কেবল ধ্বংসই করে না, পদ্মাকে ঘিরে জেগে ওঠে প্রাণের স্পন্দন। পদ্মার এই কল্যাণময়ী রূপ ফুটিয়ে তুলতেই কবি পদ্মার অন্যান্য বৈশিষ্ট্য সামনে নিয়ে এসেছেন। সারকথা: 'পদ্মা' কবিতায় কবির কল্যাণ চেতনা প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
'পদ্মা' কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে?
উত্তর