উদ্দীপকে 'পদ্মা' কবিতার কোন বিষয়টি প্রকাশ ঘটেছে?
উত্তর: ➤ উদ্দীপকে 'পদ্মা' কবিতার পদ্মার কল্যাণময়ী রূপের প্রকাশ ঘটেছে। ➤ নদী মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তবে নদী কখনো কখনো ধ্বংসাত্মক রূপ ধারণ করে মানুষের কন্টের কারণ হয়ে দাঁড়ায়। আবার এই নদীর কল্যাণেই মানুষ তাদের জীবিকার সন্ধান করে। ➤ উদ্দীপকে বলা হয়েছে, পাড় ভেঙে জল ঢুকে পড়ে খেতের মধ্যে। তখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় খেতের ফসল। যা কৃষকের জন্য অত্যন্ত কষ্টের। কিন্তু যখন জল নেমে যায়, জল জমিতে অক্ষর এঁকে দেয়, অর্থাৎ তখন জমিতে পলি পড়ে। জমি হয় উর্বর। কৃষকের মুখে তখন হাসি ফুটে ওঠে, নতুন ফসল দেখে কৃষকের মন ভরে ওঠে। 'পদ্মা' কবিতায়ও পদ্মার এই কল্যাণময়ী রূপের পরিচয় পাওয়া যায়। পদ্মা কেবল তার জলস্রোতে সবকিছু ভাসিয়ে ধ্বংসস্তূপে পরিণত করে না। সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও প্রাণের স্পন্দন জেগে ওঠে পদ্মাকে কেন্দ্র করে। পদ্মার চরের পলিতে প্লাবিত উর্বর ভূমিতে মানুষ কঠোর পরিশ্রম করে পর্যাপ্ত ফসল ফলায়। পদ্মা চারদিক ভরিয়ে দেয় জীবনদায়িনী সবুজের সমারোহে। 'পদ্মা' কবিতার কবি এভাবেই পদ্মার কল্যাণময়তার চিত্র ফুটিয়ে তুলেছেন। তাই বলা যায় যে, উদ্দীপকে 'পদ্মা' কবিতার পদ্মার কল্যাণময়ী রূপের প্রকাশ ঘটেছে। সারকথা: উদ্দীপকে জলের কল্যাণময়তার কথা বলা হয়েছে। 'পদ্মা' কবিতায়ও পদ্মার জলের র এই কল্যাণময় চিত্র স্পষ্ট করেছেন কবি।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
উদ্দীপকে 'পদ্মা' কবিতার কোন বিষয়টি প্রকাশ ঘটেছে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর