"উদ্দীপকটি আলোচ্য কবিতার খন্ডাংশমাত্র।"- বিচার কর।
উত্তর: ➤ "উদ্দীপকটি আলোচ্য কবিতার খন্ডাংশমাত্র।"- মন্তব্যটি যথার্থ। ➤ বাংলাদেশের অনেক মানুষের জীবন পরিচালিত হয় নদীকে কেন্দ্র করে। তাদের স্বপ্ন নদীকে কেন্দ্র করেই আবর্তিত হয়। কিন্তু মাঝে মাঝে আশীর্বাদের পরিবর্তে মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় এই নদী। ➤ উদ্দীপকে পদ্মার ভয়ংকর রূপের কথা উল্লেখ করা হয়েছে। পদ্মার পাড় ভাঙতে ভাঙতে দুশো বছরের পুরনো মীরহাবেলীর কাছে এসে পড়ে। পদ্মার শোঁ-শোঁ আওয়াজ শুনে জরাজীর্ণ হাবেলী কেঁপে ওঠে। এমনকি কেঁপে ওঠে মৌলবি দাদির বুকও। 'পদ্মা' কবিতায়ও পদ্মার ভয়ংকর রূপের চিত্র দেখা যায়। যে ভয়ংকর রূপ দেখে ভয়ে জলদস্যুদের বুক কেঁপেও ওঠে। তাছাড়া বর্ষার সময় পদ্মা এতটাই ভয়ংকর হয়ে ওঠে যে, সেটি স্রোতের সামনে যাকে পায় তাকেই ভাসিয়ে নিয়ে যায়। পদ্মার এই ভয়ংকর রূপ ছাড়াও 'পদ্মা' কবিতায় পদ্মার কল্যাণময়ী, জীবনদায়িনী রূপের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু উদ্দীপকে এসব বিষয় অনুপস্থিত। ➤ 'পদ্মা' কবিতায় পদ্মার ভয়ংকর রূপের পাশাপাশি আরও কয়েকটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে। কিন্তু উদ্দীপকে কেবল পদ্মার ভয়ংকর বৈশিষ্ট্যের দিকটিই উপস্থাপিত হয়েছে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'পদ্মা' কবিতা ও উদ্দীপকে পদ্মার ভয়াবহতার চিত্র প্রকাশ পেয়েছে। কিন্তু 'পদ্মা' কবিতায় এটি ছাড়াও আরও কয়েকটি বিষয় উঠে এসেছে, যেগুলো উদ্দীপকে নেই। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
"উদ্দীপকটি আলোচ্য কবিতার খন্ডাংশমাত্র।"- বিচার কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর