জলদস্যু- দুরন্ত হার্মাদ কাকে দেখে কেঁপেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ জলদস্যু- দুরন্ত হার্মাদ পদ্মাকে দেখে কেঁপেছে। ➤ 'পদ্মা' কবিতায় পদ্মার দুটি রূপ প্রকাশিত হয়েছে। এগুলোর একটি হলো তার ভয়ংকর প্রমত্ত রূপ। পদ্মার এই ভয়ংকর ও প্রমত্ত রূপ দেখে পদ্মাতীরবর্তী মানুষের মনে ভয়ের সঞ্চার হয়। সেই ভয়কে জয় করে এখানকার মানুষ বেঁচে থাকে। ঠিক এরকমই অভিজ্ঞতাসম্পন্ন বহু ঘূর্ণিতে ঘোরা, প্রচুর সমুদ্রের স্বাদ পাওয়া জলদুস্য- দুরন্ত হার্মাদও পদ্মার ভয়ংকর রূপ দেখে ভয়ে কেঁপে ওঠে। অর্থাৎ তারা জলপথে ঘুরে ঘুরে জলপথের নানা অভিজ্ঞতা অর্জন করলেও পদ্মার ভয়ংকর ও উন্মত্ত রূপ দেখে ভয়ে কেঁপেছে। সারকথা: জলদস্যু দুরন্ত হার্মাদও পদ্মার ভয়ংকর ও প্রমত্ত রূপ দেখে ভয়ে কেঁপেছে।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
জলদস্যু- দুরন্ত হার্মাদ কাকে দেখে কেঁপেছে? ব্যাখ্যা কর।
উত্তর