উদ্দীপকের নদীর সঙ্গে 'পদ্মা' কবিতার পদ্মার সাদৃশ্য কিসে?
উত্তর: ➤ উদ্দীপকের নদীর সঙ্গে 'পদ্মা' কবিতার পদ্মার সাদৃশ্য হলো স্রোতের বেগে। ➤ নদীমাতৃক বাংলাদেশে অসংখ্য নদী ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব নদীর অপরূপ সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। কখনো কখনো এসব নদীর গতিবেগ ও ভয়ংকর রূপ দেখে আমাদের পরান কেঁপে ওঠে। ➤ উদ্দীপকে পাহাড়িয়া নদীর কথা বলা হয়েছে, যে নদীর স্রোতের বেগ তীব্র। সেই নদীর ঢেউ এমন যে পানি দুই কূলে বাড়ি মারে। এই টেউয়ের কারণে কেউ সেই নদী পাড়ি দেওয়ার সাহস দেখায় না। যারা পাড়ি দিতে চায় তারা নদীকে বলে, দুচার দন্ডের জন্য যেন নদীর মাঝে চর পড়ে যায়, যাতে করে তারা নদীটি পাড়ি দিতে পারে। 'পদ্মা' কবিতায়ও পদ্মার তীব্র স্রোতের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বর্ষার সময় পদ্মা ফুলে ওঠে। তীব্র থেকে তীব্রতর হয়ে যায় পদ্মার গতি। সামনে যা পায় তাই ভাসিয়ে নিয়ে যায় উন্মত্ত পদ্মা। এসময় পদ্মার স্রোতের গতিবেগ বেড়ে যায় এবং ভাসিয়ে নিয়ে যায় মানুষের সাজানো বাগান, ঘরবাড়ি, এমনকি জীবন পর্যন্ত। তাই বলতে পারি, স্রোতের বেগের দিক থেকে 'পদ্মা' কবিতার সঙ্গে উদ্দীপকের মিল রয়েছে। সারকথা: উদ্দীপকের পাহাড়িয়া নদীর তীব্র স্রোতের কথা বলা হয়েছে। 'পদ্মা' কবিতায়ও পদ্মার তীব্র স্রোতের বিষয়টি উঠে এসেছে।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
উদ্দীপকের নদীর সঙ্গে 'পদ্মা' কবিতার পদ্মার সাদৃশ্য কিসে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর